AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবির এসভিএসএইচ ডিন ড. বাহানুরকে বিভিএসডব্লিউএ‍‍`র শুভেচ্ছা



বাকৃবির এসভিএসএইচ ডিন ড. বাহানুরকে বিভিএসডব্লিউএ‍‍`র শুভেচ্ছা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (এসভিএসএইচ) এর প্রতিষ্ঠাকালীন ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. বাহানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিভিএসডব্লিউএ)।

সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সংগঠনের নেতারা বলেন, অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক দক্ষতা এবং ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান নবগঠিত স্কুলটির কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং দক্ষ স্নাতক তৈরিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!