AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম



যবিপ্রবিতে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম বুধবার (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখার মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন অনুষদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ৮ জুলাই প্রকৌশল ও প্রযুক্তি (FET), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি (FAST) এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি (FBST) অনুষদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। ৯ জুলাই স্বাস্থ্যবিজ্ঞান (FHS), বিজ্ঞান (FS) এবং কলা ও সামাজিক বিজ্ঞান (FASS) অনুষদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর ১৩ জুলাই ব্যবসায় শিক্ষা (FBS) অনুষদের ভর্তি সম্পন্ন হবে।

চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম ধাপে সংশ্লিষ্ট অনুষদের অফিস কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। পরে দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে স্থাপিত অস্থায়ী ভর্তি বোর্ডে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফরম, শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের মূল কপি, রেজিস্ট্রেশন কার্ড, পাসপোর্ট সাইজের চার কপি ছবি, শিক্ষার্থী ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া, যারা অন্য কোনো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন, তাদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলনপত্রও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি ফি ও অন্যান্য নির্ধারিত খাতের অর্থ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। GST ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে অনলাইনে পরিশোধ করা ৫ হাজার টাকা সমন্বয় করে শিক্ষার্থীদের মোট ১২ হাজার ৮০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ, ডাউনলোড ও প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে ভর্তি বোর্ডে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!