AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে গবেষণা, এআই ও উচ্চশিক্ষা প্রস্তুতিতে কর্মশালা



যবিপ্রবিতে গবেষণা, এআই ও উচ্চশিক্ষা প্রস্তুতিতে কর্মশালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা এবং উচ্চশিক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি। গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা পর্যন্ত শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তুলতেই এই আয়োজন করা হয়।

১৭ ও ১৮ ই মে ২০২৬ (রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের এফইটি গ্যালারিতে  দুই দিনব্যাপী  (অনলাইন ও অফলাইন) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গবেষণার বিভিন্ন দিক নিয়ে মোট ৭টি মডিউলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় গবেষণা মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস, গবেষণা নীতিশাস্ত্র, এআই-এর সহায়তায় গবেষণাপত্র তৈরি, জার্নাল সিলেকশন এবং উচ্চশিক্ষা ও ভাইভা প্রস্তুতি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীরা গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ একাডেমিক প্রস্তুতির বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জনের সুযোগ ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। তাদের মধ্যে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী এবং এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস কলেজের সহযোগী অধ্যাপক ড. ইমরান আলী।

প্রশিক্ষণ চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ বলেন, গবেষণার সঠিক ভিত্তি গড়ে তুলতে রিসার্চ মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস ও সাইন্টিফিক ইন্টারপ্রিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা ও গবেষণায় সফল হতে হলে শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ এবং বৈজ্ঞানিকভাবে ফলাফল উপস্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের গবেষণায় এসব দক্ষতার বিকল্প নেই। শিক্ষার্থীদের গবেষণামুখী ও দক্ষ করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স কলেজের সহযোগী অধ্যাপক ড. ইমরান আলী বলেন, গবেষণায় নৈতিকতা বজায় রাখা একজন গবেষকের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে এআই-ভিত্তিক গবেষণা কাজের প্রসার ঘটলেও এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্লেজিয়ারিজম কমিয়ে মৌলিক ও মানসম্মত গবেষণা উপস্থাপনের কৌশল জানা প্রয়োজন। আন্তর্জাতিক মানের গবেষণায় টিকে থাকতে শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন ও দক্ষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!