AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবিতে কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং বিষয়ক সেমিনার


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
১২:৩৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৬

মাভাবিপ্রবিতে কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং বিষয়ক সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কোয়ালিটি রিভিউ ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরে শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষকের সংখ্যা বৃদ্ধি, বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ সম্প্রসারণ, বিদেশ থেকে স্বনামধন্য গবেষক ও বিজ্ঞানীদের ভিজিটিং শিক্ষক হিসেবে নিয়োগ এবং জনকল্যাণমূলক গবেষণায় অনুদান বাড়ানোর আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে কমিটির সেক্রেটারি ও গবেষণা মুখপাত্র অধ্যাপক ড. জিয়াউর রহমান একটি বিস্তারিত উপস্থাপনা করেন। তিনি জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৭৪৬তম, কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ১৩৭তম এবং সাইম্যাগো র‍্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অধিকার করেছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া তিনি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণের অগ্রগতি তুলে ধরেন।

ইঞ্জিনিনিয়ারিং অনুষদের ডিন ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কমিটির সদস্য এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং উন্নয়নে করণীয় বিষয়ে প্রস্তাবনা ভাইস-চ্যান্সেলরের কাছে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষে ভাইস-চ্যান্সেলর বিভিন্ন বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের হাতে তথ্য-উপাত্ত সংরক্ষণ সহায়ক উপকরণ তুলে দেন। পাশাপাশি আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংক্রান্ত চারটি ফটোফ্রেমের মোড়ক উন্মোচন করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, ভিন্ন অফিসের প্রধান, স্বেচ্ছাসেবী শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্যাম্পাস ও টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। পরে ভাইস-চ্যান্সেলর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে উত্থাপিত প্রস্তাবনাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!