AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবিতে বহিরাগত মাদকাসক্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত; আটক ১


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
১০:৫৪ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

মাভাবিপ্রবিতে বহিরাগত মাদকাসক্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত; আটক ১

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মাদকাসক্ত কাউসার আহমেদ(২৫) নামের এক বহিরাগতের ছুরিকাঘাতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের স্নাতকোত্তর বর্ষের মারুফ হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

২১এপ্রিল (মঙ্গলবার) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউসার নামের ওই বহিরাগত যুবক মাদকাসক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে অতর্কিতভাবে বিএমবি বিভাগের ৫.১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফসহ কয়েকজনকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। এতে মারুফ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত হলেও তার উপর চড়াও হয় কাউসার।

পরবর্তীতে আহত অবস্থায় মারুফকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সহপাঠীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার পরপরই সাধারণ শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরীরা অভিযুক্ত কাউসারকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে প্রক্টর দপ্তরে নজরবন্দি করে রাখা হয়েছে এবং পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আহত মারুফ বলেন, আমরা সেখানে আড্ডা দিতেছিলাম। সে সেখানে মেয়েদের উত্যক্ত করতেছিল এবং অতর্কিতভাবে আমাদের উপর ছুরি নিয়ে হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো.নান্নুর রহমান জানান, অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!