AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৮:২৯ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম রেজা।

শনিবার (১৮ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে ডিন হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ এপ্রিল থেকে কার্যকরভাবে তাকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি এ দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, বিজ্ঞান অনুষদের দায়িত্ব গ্রহণের পর তার প্রধান লক্ষ্য হবে সেশনজটমুক্ত ও যুগোপযোগী একাডেমিক অর্ডিন্যান্স প্রণয়ন করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধি, ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং সফট স্কিল প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তোলার চেষ্টা করা।

এসময় তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজ্ঞান অনুষদকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!