AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৮:০০ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের বিদায় সংবর্ধনা ও চড়ুইভাতি

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে বিদায়ী অনুষ্ঠানটি শেষ হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হক,  বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো: শামীম রেজা, বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি, সহকারী অধ্যাপক মোছা: মিরা খাতুন, প্রভাষক ড মো:  নাফিস হোসাইন, রুবিয়া ইয়াসমিন ও মো: মিরাজ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তৌকির আহমেদ।

এসময় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই পরিসংখ্যান বিভাগকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অভিনন্দন জানাতে চাই যারা গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। কারণ তারাই একেকজন এই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর।

তোমাদের সকলের রেজাল্ট ভালো নাই হতে পারে কিন্তু তোমার সবাই জীবনের কোনো না কোনো জায়গাতে তোমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে। বিভাগ ভিত্তিক পড়াশোনার পাশাপাশি সফ্ট স্কিল শেখাটাও গুরুত্বপূর্ণ।

বাস্তব জীবনে তোমার বিভাগের এসকল কোর্স এর শিক্ষাগুলো হয়তো সবসময় কাজে লাগবে না কিন্তু প্রয়োজনীয় স্কিলগুলো যদি তোমরা অর্জন করতে পারো এবং তোমাদের চেষ্টা চলমান রাখো আমি আাশাবাদী তোমরা সকলেই সফলতা অর্জন করতে পারবে। তোমার অর্জিত সার্টিফিকেটটি শুধু তোমাকে চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিবে। তবে সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই স্কিলফুল হতে হবে।

‎বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাব্বা রুহি বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা চড়ুইভাতির আয়োজন করেছি। ধন্যবাদ সকলকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের বিভাগে সবসময়ই সেশনজট ছিল আমরা তোমাদেরকে সঠিক সময়ে বের করতে পারেনি তবে আমাদের দিক থেকে কখনোই চেষ্টার কমতি ছিলো না।

পরিবেশ পরিস্থিতির জন্য হয়তো আমরা পেরে উঠি নাই। প্রতি বছর তোমাদের বিদয় দিতে আমাদের খুবই কষ্ট হয়। তবু নিয়ম অনুযায়ী বিদায় আমাদের দিতেই হয়। তোমাদের প্রতি উপদেশ এই বিভাগ থেকে অর্জিত ভালো শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাবে এবং সর্বদা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করবে।

উল্লেখ্য, ১২ই এপ্রিল শুরু হয় পরিসংখ্যান বিভাগের ক্রীড়া সপ্তাহ।  ক্রিকেট, ফুটবল, তাস, লুডু, ক্যারাম, দাবা, হাঁড়ি ভাঙা, পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়।  বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চড়ুইভাতি শেষ হয়। সাংস্কৃতিক সন্ধ্যায়নাচ,গান ও আবৃতি পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!