AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন


Ekushey Sangbad
মোঃ সায়েম উদ্দিন মুসা, গোবিপ্রবি
০৩:২৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল)  সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় কুলা, চালুন, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রশাসনিক ভবন চত্বরে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠন স্টলের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে।

এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে চিড়া, মুড়ি, বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়। বেলা ১১টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসবের অংশ হিসেবে বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপখেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাদিনব্যাপী নানা আয়োজনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!