AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাহাঙ্গীরনগরে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে মে মাসে


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৮:১৮ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগরে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে মে মাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাহাঙ্গীরনগর ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (JUMUNA) এ সম্মেলনের আয়োজন করছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১১ বছরের গৌরবময় অভিজ্ঞতা ও কূটনৈতিক ঐতিহ্যকে ধারণ করে এবারের সম্মেলনটি তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রযুক্তিগত শাসনব্যবস্থাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে যুক্তিনির্ভর আলোচনা ও বিতর্কে অংশ নেবেন।

“জলবায়ু সহনশীল বিশ্ব গঠনের লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে শান্তি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পুনর্কল্পনা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মতে, এই প্রতিপাদ্য বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো সামনে এনে সমাধান খোঁজার একটি কার্যকর মঞ্চ তৈরি করবে।

সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় বিচারক, কূটনীতিক ও রাজনীতিবিদদের উপস্থিতি থাকবে বলে জানা গেছে। তাদের অংশগ্রহণে বৈশ্বিক ভূরাজনীতি ও সমাজ-অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল ইউনাইটেড নেশনস (MUN) পদ্ধতি অনুসরণ করে সম্মেলনটি পরিচালিত হবে। এতে কূটনৈতিক দক্ষতা, ঐকমত্য গঠন এবং প্রমাণভিত্তিক যুক্তি উপস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী শিক্ষার্থীদের সম্মেলনের বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে আয়োজকরা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!