AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদুল ফিতর উপলক্ষে ৪ জেলায় বাসের ব্যবস্থা জাকসুর


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
০৯:৫০ পিএম, ৬ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে ৪ জেলায় বাসের ব্যবস্থা জাকসুর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

জাকসু সূত্রে জানা যায়,বুধবার (১১ মার্চ) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বর থেকে BRTC ডাবল ডেকার বাস ছাড়বে। প্রতিটি বাসে ৭৫টি আসন থাকবে।

বাসে আসন সংরক্ষণের শেষ সময় ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের সিট নিশ্চিত করতে পারবেন।

বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিম্নলিখিত জেলায় পৌঁছাবে:

  • ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া: যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ।

  • ক্যাম্পাস–খুলনা: পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট।

  • ক্যাম্পাস–বরিশাল: পদ্মা সেতু, ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশাল।

জাকসুর কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে বাড়ি ফিরতে পারবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!