AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী শিক্ষার্থীদের সম্মানে পুনরায় ইফতারের আয়োজন জাবি শিবিরের


Ekushey Sangbad
রাব্বি হাসান, জাবি প্রতিনিধি
১২:৩২ পিএম, ৫ মার্চ, ২০২৬

নারী শিক্ষার্থীদের সম্মানে পুনরায় ইফতারের আয়োজন জাবি শিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সম্মানে পুনরায় ইফতার আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর জাবি শাখা।

গত মঙ্গলবার (৪ মার্চ) জাবি শিবিরের উদ্যোগে নারী-পুরুষ সকলের অংশগ্রহণে একটি সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। তবে প্রত্যাশার চেয়েও বেশি নারী শিক্ষার্থীর অংশগ্রহণের কারণে ইফতারের ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দেয়। ফলে দুঃখজনকভাবে অনেক নারী শিক্ষার্থী ইফতার গ্রহণ না করেই নিজ নিজ হলে ফিরে যেতে বাধ্য হন।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও দায়বদ্ধতা থেকে জাবি শিবির পুনরায় ইফতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। 

ঘোষণায় জানানো হয়, আগামীকাল ৬ মার্চ, শুক্রবার শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য আলাদা করে ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

জাবি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার পর্যাপ্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে এই ইফতার আয়োজন সম্পন্ন করা হবে। 

উল্লেখ্য, ব্যাবস্থাপনা ত্রুটি এড়াতে রেজিষ্ট্রেশন এর ব্যবস্থা করেছে জাবি শিবির।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!