AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার



পবিপ্রবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২রা মার্চ ২০২৬, সোমবার বরিশালের একটি সনামধন্য রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।  অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাবেক ডীন প্রফেসর বদিউজ্জামান।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাছান উদ্দিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো: আফজাল হোসেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মুজাহিদুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মোঃ নুর নবী এবং সহযোগী অধ্যাপক মোঃ সাব্বির হোসাইন।

বক্তারা রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। ইফতার মাহফিলটি শিক্ষকমণ্ডলী ও অতিথিদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/ওজি 

Link copied!