AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা


Ekushey Sangbad
আব্দুল মজিদ,কবি নজরুল কলেজ প্রতিনিধি
০১:৪০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কনকসাসের সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা এর নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ, সদস্য আমির হোসেন সবুজ।

এর আগে সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এবি এস এ সাদী মোহাম্মদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, কলেজ শাখা ছাত্রদল, বিতর্ক ক্লাব, বাঁধনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!