AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ক্লিনিং ডে পালন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৬:৫৩ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

পাবিপ্রবিতে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ক্লিনিং ডে পালন

পরিচ্ছন্নতা ও সচেতনার  বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

রবিবার ( ১৮ জানুয়ারি)   দুপুর ২ টা থেকে সিভিল ইন্জিনিয়ারিং বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা  কর্মসূচি শুরু হয় যা  বিকেল ৫ টা পর্যন্ত পালন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।  এসময় সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ক্লাস রুম,  এক্সাম রুম ও ল্যাবসহ পুরো বিভাগ পরিষ্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক  ড. তাহমিনা তাসনিম নাহার; সহযোগী অধ্যাপক ড. মো: মতিউর রহমান ; সহকারী অধ্যাপক মো: আবির হাসান ; বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা - কর্মচারী।
সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা তাসনিম নাহার বলেন,  আমাদের উচিত প্রতিদিনই আমাদের আশেপাশে পরিষ্কার করা।  যেদিন ক্লিনিং ডে সেদিন শুধু মাঠে গিয়ে পরিষ্কার করার দরকার নেই।  আমাদের আশেপাশে যতটুকু জায়গা আছে তা আমরা প্রতিদিনই পরিষ্কার করলে এক সময় দেখা যাবে  সবার প্রচেষ্টায়  আমাদের দেশটা পরিষ্কার থাকবে।  বাহিরের দেশেগুলোতে দেখা যায় সকল কাজ পরিচালিত হয় দুই ভাবে  রাষ্ট্রীয় ও ব্যক্তি পর্যায়ে।  আমাদের দেশে এটা প্রয়োগ করতে হবে। আমাদের দেশে জনবলের অভাব নেই।  আমাদের জনবলকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমরা সবার নিজের জায়গা থেকে চেষ্টা করলে একদিন দেশকে পরিবর্তন করতে পারবো।

সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: তৌহিদুল ইসলাম বলেন,  সিভিল ইন্জিনিয়ারিং বিভাগ আমাদের পরিবার, দিনের অধিকাংশ সময় আমরা এই বিভাগেই কাটাই। তাই বিভাগটি পরিষ্কার, গোছালো ও স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই আমাদের বিভাগের শিক্ষকরা এই মহান উদ্যোগ গ্রহন করেন। এখন থেকে আমরা নিয়মিত আমাদের বিভাগ পরিষ্কার কার্যক্রম ও ল্যাবরেটরি মেইনটেইন্যান্স কার্যক্রম পরিচালনা করবো। যাতে আমরা স্বাভাবিক ও সুন্দরভাবে আমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!