মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে শহীদ স্মৃতিস্মুখে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমরান হোসাইন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, কার্যনির্বাহী সদস্য বিএম মিকাইল হোসাইন, সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: রাশেদুল হক ও অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি শেষে স্বাধীনতা স্তম্ভে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের প্রধানরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

