AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহিদদের স্মরণে ইবি শাখা বৈছাআ‍‍`র শ্রদ্ধাঞ্জলি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:১৯ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

শহিদদের স্মরণে ইবি শাখা বৈছাআ‍‍`র শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের  শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।

সংগঠনটির আহবায়ক এস এম সুইট‍‍`র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম-আহবায়ক পংকজ রায়, যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা। 

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া বিজয় র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তবাংলায় এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির আহবায়ক এস এম সুইট বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ বিজয় লাভ করে এ শহীদদের স্মরণে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। জুলাই আন্দোলনে শহিদ হওয়া সকল শিক্ষার্থীকে স্মরণ করছি এবং অসুস্থদের সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয়ের মেইল গেট, প্রশাসন ভবন, হল এবং ডায়না চত্বরে আলোক সজ্জিত করা হয়। 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!