AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচি


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৬:৫০ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

পাবিপ্রবিতে ‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে ‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচি শুরু হয়েছে। যা প্রতিমাসে ১ বার করে পরিচালিত হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ কর্মসূচির উদ্বোধ করেন।

‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রোভারস্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ স্থান গুলে পরিস্কার পরিচ্ছন্ন করেন। প্রায় তিনঘন্টা ধরে এ কর্মসূচি চলে।

‍‍`ক্লিন ক্যাম্পাস‍‍` কর্মসূচি উদ্বোধনের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, পরিস্কার পরিছন্নতা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ন। এখন থেকে প্রতিমাসে একদিন ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হবে। নিজেদের ক্যাম্পাস, নিজেদের কর্মস্থলকে নিজেরাই পরিস্কার রাখি এই অঙ্গীকার থেকে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে এই কর্মসূচিতে অংশগ্রহনের আহবান জানাই।

উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, হল প্রভোষ্ট ড. মো. শাহজাহান আলী, ড. জিন্নাত রেহানা, লায়লা আরজুমান্দ বানু, জ্যৈষ্ঠ শিক্ষক একরামুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীরা এবং রোভার স্কাউট ও গ্রীণ ভয়েসের সদস্যরা।

একুশে সংবাদ/ওজি

Link copied!