জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উক্ত অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরিবহন প্রশাসক হিসেবে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। দায়িত্বকালীন সময়ে তিনি বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, এর আগে জবির পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক।
একুশে সংবাদ/জবি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

