“নৈতিকতার জন্য দর্শন” প্রতিপাদ্য কে সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজে শুদ্ধাচার এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় দর্শন বিভাগের আয়োজনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জোহরা বেগম, অধ্যাপক আছিয়া খাতুন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক হাসিনা বেগম, সহকারী অধ্যাপক আকলিমা আক্তার এবং সহকারী অধ্যাপক জিনান বিনতে জামান সহ দর্শন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ.কম/বি.এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

