AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৮ এএম, ২০ জুলাই, ২০২৬

ফেরান তোরেসের গোলে এগিয়ে স্পেন

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ফাইনালে গোলের দেখা পেল স্পেন। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লা রোজা। এখন শিরোপা ধরে রাখতে হলে শেষ ১৫ মিনিটে ঘুরে দাঁড়াতে হবে ১০ জনের আর্জেন্টিনাকে।

ম্যাচের ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্ট থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান ফেরান তোরেস। তার এই গোলে প্রথমবারের মতো লিড পায় স্পেন।

এর আগে নির্ধারিত ৯০ মিনিটে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটিই তাদের সর্বনিম্ন বল দখলের হার—মাত্র ৩৪ শতাংশ। পুরো ম্যাচে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বল স্পর্শ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, যা স্পেনের বলের দখল ও আক্রমণভাগে আধিপত্যেরই প্রমাণ।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ধারাবাহিক চাপ ধরে রাখে স্পেন। শেষ পর্যন্ত ফেরান তোরেসের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের দলটি।

এখন অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটে সমতা ফেরানোর কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। অন্যদিকে এই লিড ধরে রাখতে পারলেই বিশ্বকাপের শিরোপা জয়ের উল্লাসে মাতবে স্পেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!