ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে আক্রমণভাগে শুরু থেকেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান ও মাথেউস কুনিয়া।
চোট কাটিয়ে দলে ফিরলেও এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। একইভাবে রাফিনিয়াকেও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হবে।
ব্রাজিলের গোলপোস্টের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সেন্টার-ব্যাকে খেলবেন গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস। দুই ফুল-ব্যাক হিসেবে থাকছেন দানিলো ও ডগলাস সান্তোস।
মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি গড়েছেন ব্রুনো গিমারেস। আর আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান, মাথেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নিয়ে দল সাজিয়েছেন আনচেলত্তি।
ব্রাজিলের শুরুর একাদশ:
আলিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস; রায়ান, মাথেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র।
বেঞ্চ:
ওয়েভারটন, এদেরসন, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমের, লিও পেরেইরা, ইবানিয়েজ, এদেরসন এস., ফাবিনিয়ো, দানিলো সান্তোস, নেইমার জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক, লুইজ হেনরিক ও ইগর থিয়াগো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

