বিশ্বকাপের শেষ ষোলোয় আজ (রোববার) নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হারলেই বিদায়—এমন সমীকরণের ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টা।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে।
এ ছাড়া অনলাইনেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, মাই এয়ারটেল, টফি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে সরাসরি খেলা উপভোগ করা যাবে।
পাশাপাশি আইস্ক্রিন, SportsZify এবং SportzX প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ থাকছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

