AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১১ পিএম, ৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও তিনি দেশটির মানুষের প্রতি ভালোবাসা, সাহস ও সমর্থনের বার্তা দিয়েছেন।

গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেসি বলেন, “ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি, তারা এখন কত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি এবং তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।”

নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা পরিবারগুলোর কষ্টের কথাও তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

তিনি বলেন, “যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন রইল।”

শেষে ভেনেজুয়েলার জনগণকে ধৈর্য ও সাহস ধরে রাখার আহ্বান জানিয়ে মেসি বলেন, “এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।”

বিশ্বকাপ চলাকালে মেসির এই মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরাও ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!