বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলকে চাপে ফেলে প্রথম গোলের দেখা পেয়েছে জাপান। হাইড্রেশন ব্রেকের পরপরই দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় এশিয়ার পরাশক্তিরা।
ম্যাচের ২৯তম মিনিটে মাঝমাঠে ব্রাজিলের দানিলোর কাছ থেকে লুজ বল কেড়ে নেন সানো। এরপর গতির ঝড় তুলে কাসেমিরোকে পেছনে ফেলে তিনি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন।

সানোর নেওয়া নিখুঁত শটটি পোস্টের নিচের বাঁ কোণ ঘেঁষে জালে জড়িয়ে পড়ে। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের কিছুই করার ছিল না।

এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান, ফলে নকআউট পর্বে চাপে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

