AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৬ এএম, ২০ জুন, ২০২৬

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় মরক্কোর

বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মরক্কো। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে উত্তর আফ্রিকার দলটি স্কটল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছে।

ম্যাচের একমাত্র এবং নির্ধারক গোলটি আসে শুরু হওয়ার মাত্র ৭০ সেকেন্ডের মাথায়। ইব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান ইসমাইল সাইবারি। এ গোলটি চলতি বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে বিবেচিত হচ্ছে।

টানা দ্বিতীয় ম্যাচেও গোল করে নিজের দারুণ ফর্মের ধারাবাহিকতা বজায় রাখেন সাইবারি।

গোল হজমের পর স্কটল্যান্ড সমতায় ফেরার চেষ্টা চালালেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার দেখাতে পারেনি। জন ম্যাকগিন ও স্কট ম্যাকটমিনে প্রতিপক্ষের বক্সে ফাউলের আবেদন করলেও রেফারি কোনো পেনাল্টি দেননি।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর সেরা সুযোগ পেয়েছিলেন লিন্ডন ডাইকস। তবে তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্কটিশদের।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে মরক্কোও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করেছিল। তবে স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গান কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে আরও বড় ব্যবধানে হার এড়াতে সাহায্য করেন।

এই জয়ের ফলে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মরক্কো। শেষ গ্রুপ ম্যাচে তারা হাইতির মুখোমুখি হবে। অন্যদিকে নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে স্কটল্যান্ডকে শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জয় পেতেই হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!