AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলিয়ান ফুটবলারদের দেখে বানরের অঙ্গভঙ্গি, অতপর...


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪১ পিএম, ২৮ মে, ২০২৬

ব্রাজিলিয়ান ফুটবলারদের দেখে বানরের অঙ্গভঙ্গি, অতপর...

ব্রাজিলের খেলোয়াড়দের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগে চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার মাতেও বেনিতেজ মাচুকা। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এই শাস্তি দিয়েছে বলে জানা গেছে। খবর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।

ডিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের এই মিডফিল্ডার বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেনদিয়েন্তের হয়ে খেলেন। প্যারাগুয়েতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ব্রাজিল দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ম্যাচ চলাকালে আমেলিয়ানো স্টেডিয়ামে মাঠের ভেতর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উদ্দেশে ‘বানরের অঙ্গভঙ্গি’ করেছিলেন মাচুকা। যদিও টেলিভিশন ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েনি, তবুও ম্যাচ রেফারি ডেভিড ওহেদার কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে সে সময় মাঠে বর্ণবাদবিরোধী প্রোটোকল কার্যকর করেননি রেফারি।

কনমেবলের দেয়া এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। শুধু আন্তর্জাতিক নয়, ফিফার মাধ্যমে এটি স্থানীয় পর্যায়েও প্রযোজ্য হওয়ায় চার মাস কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন না মাচুকা। ফলে ইন্দিপেনদিয়েন্তের রিজার্ভ দলেও খেলতে পারবেন না তিনি।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মাচুকাকে দলে রাখতে চায় তারা।

এদিকে সম্প্রতি আরেক আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকেও বৈষম্যমূলক আচরণের দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রেস্টিয়ান্নি তাকে ‘বানর’ বলে সম্বোধন করেছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!