AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে শৃঙ্খলা ফেরাতে নতুন কড়াকড়ি, ব্যক্তিগত সম্পর্কেও নজর বিসিসিআই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৯ পিএম, ৪ মে, ২০২৬

আইপিএলে শৃঙ্খলা ফেরাতে নতুন কড়াকড়ি, ব্যক্তিগত সম্পর্কেও নজর বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)কে আরও শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার করতে নতুন কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করছে ভারতের ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালে অতিরিক্ত খেলোয়াড়দের মাঠের আশপাশে অবস্থান নিষিদ্ধ করার পর এবার খেলোয়াড়দের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কঠোর অবস্থান নেওয়ার চিন্তা করছে সংস্থাটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আরও সুশৃঙ্খল ও পেশাদার করতে নতুন কিছু কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করছে ভারতের ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন অতিরিক্ত খেলোয়াড়দের মাঠের আশপাশে ঘোরাফেরা নিষিদ্ধ করার পর এবার খেলোয়াড়দের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কড়াকড়ি আরোপের চিন্তা করছে বোর্ডটি।

এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সদস্যদের হোটেলে থাকার অনুমতি থাকলেও বান্ধবীদের ক্ষেত্রে আরও কঠোর অবস্থানে যেতে চায় বোর্ড। বিষয়টি নিয়ে শিগগিরই বিসিসিআইয়ের পরবর্তী সভায় আলোচনা হবে।

আগে জাতীয় দলে এ ধরনের সংস্কৃতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও আইপিএলে তা ধীরে ধীরে বেড়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। নতুন প্রস্তাব অনুযায়ী, টিম হোটেলে ‘প্রেমিকা’দের থাকার অনুমতি সীমিত বা নিষিদ্ধ করা হতে পারে।

এ সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ও দুর্নীতি দমনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক বান্ধবী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ায় অনিচ্ছাকৃতভাবে দলীয় গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু আইপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ, তাই মাঠের বাইরের কার্যক্রম নিয়ন্ত্রণ করা বিসিসিআইয়ের জন্য তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!