AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

৩৬ বছর বয়সী এই পেসার লিখেছেন, জাতীয় দলের হয়ে খেলা তার জীবনের আবেগ ছিল, তবে সময়ের নিয়মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারকে স্মরণ করে ভক্ত, পরিবার, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

May be an image of text

রুবেল বলেন, “ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা করি।”

২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া রুবেল দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। টেস্টে তিনি ৩৬ উইকেট, ওয়ানডেতে ১২৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন।

এর আগে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে তার শেষ ম্যাচ ছিল ২০২১ সালে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দেশের হয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করা এই ডানহাতি পেসার এক সময় ক্রিকেটের বাইরেও আলোচনায় ছিলেন, তবে পরবর্তীতে মাঠের পারফরম্যান্স দিয়েই তিনি নিজেকে আবার প্রতিষ্ঠিত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে এক যুগেরও বেশি সময়ের জাতীয় দলের যাত্রার ইতি টানলেন রুবেল হোসেন, তবে ঘরোয়া ক্রিকেটে তার খেলা অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!