AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান তারকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫৫ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার অস্কার হঠাৎ করেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গুরুতর হৃদরোগজনিত সমস্যার কারণে মাত্র ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হচ্ছেন তিনি।

তার বর্তমান ক্লাব সাও পাওলো জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও স্বাস্থ্যঝুঁকির কারণে চুক্তি বাতিল করেছেন অস্কার।

গত বছরের নভেম্বরে হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই ব্রাজিলিয়ান তারকাকে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শরীরে ভ্যাসোভেগাল সিনকোপ নামের একটি সমস্যা শনাক্ত হয়, যার ফলে হঠাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। 
অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তায় অস্কার জানান, তিনি আরো খেলতে চেয়েছিলেন এবং ক্লাবকে আরো কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে থামিয়ে দিয়েছে। এখন তিনি একজন সমর্থক হিসেবে সাও পাওলোর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

অস্কারের ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা।

ইংল্যান্ডের ক্লাব চেলসির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। পরে চীনের সাংহাই পোর্ট দলে যোগ দিয়ে তিনবার চীনা সুপার লিগ জিতেছেন।
২০২৪ সালে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে নতুনভাবে যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে স্বাস্থ্যগত সমস্যার কারণে সেই অধ্যায় বেশিদিন স্থায়ী হলো না।

জাতীয় দলের হয়ে অস্কারের অন্যতম সাফল্য ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জয়। এ ছাড়া ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটিও করেছিলেন এই মিডফিল্ডার।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!