AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪৬ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

টাইব্রেকারে ভারতকে হারিয়ে  চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল।

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের নিয়ন্ত্রণ বেশি থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনের দৃঢ়তায় ভারত তেমন কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন রোনানের ভাই ডেকলান সুলিভান। ডান প্রান্ত দিয়ে কয়েকটি আক্রমণ গড়ে তোলেন তিনি। ম্যাচের শেষ দিকে দূর থেকে রোনানের উদ্দেশ্যে দারুণ একটি পাস দিলেও তা থেকে গোল আসেনি।

ফাইনাল ম্যাচটি দেখতে মালদ্বীপের মালে স্টেডিয়ামে ছুটির দিনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে দলকে সমর্থন জানান।

উল্লেখ্য, টুর্নামেন্টে একই গ্রুপে থাকার কারণে বাংলাদেশ ও ভারত একে অপরের কৌশল সম্পর্কে ভালো ধারণা রেখেই মাঠে নামে। তবুও শেষ পর্যন্ত স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!