AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিল দলে ইনজুরির কারণে পরিবর্তন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:০৯ পিএম, ২৩ মার্চ, ২০২৬

ব্রাজিল দলে ইনজুরির কারণে পরিবর্তন

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে অভিজ্ঞ লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো ছিটকে যাওয়ায় তার পরিবর্তে তরুণ ডিফেন্ডার কাইকি ব্রুনোকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি।

রোববার ফ্লামেঙ্গো ও করিন্থিয়ান্সের মধ্যকার ম্যাচে চোট পান সান্দ্রো। ফলে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হয় ব্রাজিল কোচকে।

২০১৯ কোপা আমেরিকা জয়ী এই ডিফেন্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
তার পরিবর্তে সুযোগ পাওয়া কাইকি ব্রুনো বর্তমানে ক্রুজেইরোর হয়ে খেলছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক না করলেও বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তিনি ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন এবং একই বছরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেন।

এর আগে গোলরক্ষক অ্যালিসন ইনজুরিতে পড়ায় তার জায়গায় হুগো সুজাকে দলে নেওয়া হয়। ফলে প্রীতি ম্যাচের আগে একাধিক ইনজুরি নিয়ে কিছুটা চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে বোস্টনে এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে অরল্যান্ডোতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!