AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৬ পিএম, ৮ মার্চ, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। শিরোপার লড়াইয়ে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

ছন্দহীনতার কারণে র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা ও বোলার বরুণ চক্রবর্তীকে একাদশ থেকে বাদ দেওয়ার গুঞ্জন থাকলেও ভারত শেষ পর্যন্ত অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার কোল ম্যাককনকি বাদ দিয়ে পেসার জ্যাকব ডাফিকে সুযোগ দেওয়া হয়েছে। স্যান্টনার জানিয়েছেন, তাদের লক্ষ্য ভারতের স্কোর সীমিত রাখা যাতে সহজে লক্ষ্য তাড়া করা যায়।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, আগে ব্যাটিং পাওয়ায় তিনি খুশি এবং ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তার দল রোমাঞ্চিত।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!