AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসর নিয়ে মুখ খুললেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২১ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

অবসর নিয়ে মুখ খুললেন নেইমার

এ বছরের ডিসেম্বরে অবসরে যেতে পারেন বলে মন্তব্য করেছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। তার আগে শেষ নৃত্যটা ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেওয়ার ইচ্ছা তার। যদিও ফিটনেসসংক্রান্ত কারণে কার্লো আনচেলত্তির স্কোয়াডে তার জায়গা পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চয়তায়।

ক্যাজটিভিকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর কী হবে তাও জানি না। হতে পারে ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি। এই বছরটা সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ সামনে। তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।’

নেইমার যোগ করেন, ‘আমি চেয়েছিলাম এই মৌসুমে শতভাগ ফিট হয়ে খেলতে, তাই কিছু ম্যাচে নিজেকে বিরত রেখেছি, নিজের একটু বেশি যত্ন নিয়েছি। আমি জানি অনেকেই অনেক বাজে কথা বলে, কিন্তু তারা প্রতিদিন কী ঘটে তা জানে না, পরিস্থিতি কেমন থাকে তাও বোঝে না। সান্তোস খুব ভালো পরিকল্পনা করেছিল, যা আমাকে এ দিক থেকে অনেক সাহায্য করেছে। অবশ্যই আমি আমার দলকে সেরা উপায়ে সাহায্য করার জন্য ফিরতে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সুস্থ, ব্যথামুক্ত, ভয়মুক্ত অবস্থায় ফিরতে একটু অপেক্ষা করেছি। শেষ ম্যাচে আমি খুব ভালোভাবেই ফিরে আসতে পেরেছি।’

ক্যারিয়ারজুড়েই নেইমার ইনজুরিপ্রবণ। সাম্প্রতিক সময়ে একটু বেশিই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। নিয়মিত খেলাই হচ্ছে না। ২০২৩ সালে ইনজুরির কারণে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন। সেখান থেকে আল হিলাল অধ্যায় শেষ করে নতুন স্বপ্ন নিয়ে ঘরে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার, নাম লেখান শৈশবের ক্লাব সান্তোসে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!