AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবশেষে নারীদের বিপিএল হওয়ার ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৭ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

অবশেষে  নারীদের বিপিএল হওয়ার ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ‘উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে। এরফলে আলোর মুখ দেখতে যাচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ।

আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে তারা। তবে বিদেশি খেলোয়াড় কোটা ও দল নির্বাচনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।

জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট টাইগগ্রেসদের প্রস্তুতির জন্য বড় সুযোগ। ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ভেন্যু, সম্প্রচার ও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই জানাবে বিসিবি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!