AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৭ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ শনিবার থেকে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দল নিয়ে আয়োজিত এবারের আসরের প্রথম দিনেই মাঠে গড়াবে তিনটি ম্যাচ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কার কলম্বোয়, শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বিকাল সাড়ে ৩টায় কলকাতায় লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর শেষ ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া পাকিস্তান দলকে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল। কাগজে-কলমে এই ম্যাচে পাকিস্তানের সহজ জয়ের সম্ভাবনাই বেশি।

সবকিছু ঠিক থাকলে প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। শক্তিমত্তার বিচারে এই ম্যাচে ক্যারিবিয়ানদেরই এগিয়ে রাখা হচ্ছে।

দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। ক্রিকেট পরাশক্তি ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, যা বিশ্বকাপের মঞ্চে দুই দলের ভিন্ন বাস্তবতার লড়াই হিসেবেই দেখা হচ্ছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০টি দল। ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। ভারতের ৫টি এবং শ্রীলঙ্কার ৩টি মাঠে বসবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ।

এবারের আসরের প্রাইজমানিও হতে যাচ্ছে রেকর্ড পরিমাণ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে মোট প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকার কাছাকাছি। এটি আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পেতে পারে আনুমানিক ৩৬ কোটি টাকা, আর রানার্স-আপ দল পাবে প্রায় ১৯ কোটি টাকা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!