AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে নিপা ভাইরাস ছড়াছড়ি, শঙ্কায় বিশ্বকাপ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪১ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

ভারতে নিপা ভাইরাস ছড়াছড়ি, শঙ্কায় বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস।

ফলে ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে নিপা ভাইরাসে আক্রান্তের খবর সামনে আসায় বিশ্বকাপের প্রস্তুতি, লজিস্টিকস ও আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বড় আকারের এই টুর্নামেন্ট আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্য প্রোটোকল ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, যদি ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ে, তাহলে তা বিশ্বকাপের সময়সূচি, দলগুলোর চলাচল, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের উপস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিপা সংক্রমণ বাড়লে কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচি পরিবর্তন করতে হতে পারে বা কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যা আন্তর্জাতিক দল ও সমর্থকদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

সূত্রের দাবি, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই এক অনিশ্চিত ও চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছেছে। এদিকে, আইসিসি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!