AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আইসিসির সিদ্ধান্ত আসতে দিন, আমাদের প্ল্যান আছে’ : মহসিন নাকভি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

‘আইসিসির সিদ্ধান্ত আসতে দিন, আমাদের প্ল্যান আছে’ : মহসিন নাকভি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে চাইলেও ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ার কারণে আইসিসি বাংলাদেশের দাবি মেনে নেনি। এই ঘটনায় বাংলাদেশকে অন্যায় হয়েছে বলে মনে করছে পাকিস্তান। এবার প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

নাকভি গণমাধ্যমকে বলেন, “আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। আইসিসির বোর্ড মিটিংয়ে আমি এটিই জানিয়েছি। ডাবল স্ট্যান্ডার্ড করা ঠিক নয়। একজনের জন্য এক রকম সিদ্ধান্ত, আরেকজনের জন্য অন্যরকম। তাই আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা চাই, বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। তারা অনেক বড় অংশীদার, তাদের সঙ্গে অন্যায় হোক সেটা আমরা চাই না।”

তিনি আরও জানান, আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই পাকিস্তান তাদের পরিকল্পনা প্রয়োগ করবে। নাকভি বলেন, “আইসিসির সিদ্ধান্ত আসুক। আমাদের হাতে প্ল্যান এ, বি, সি, ডি সব আছে। সিদ্ধান্ত আসলেই দেখবেন আমরা কী করি।”

পাকিস্তান নিজেই যদি বিশ্বকাপ বয়কট করে, তবে আইসিসি বাংলাদেশ ও পাকিস্তানের মতো পরিস্থিতিতে অন্যান্য দলকে প্রতিস্থাপন করতে পারে। এ বিষয়ে নাকভি বলেন, “যদি পাকিস্তান সরকার খেলতে না দেয়, তারা ২২ নম্বর দল পাঠাক। আইসিসি সেই সিদ্ধান্ত নিক।”

তবে পাকিস্তানের বিশ্বকাপে খেলার বিষয়টি চূড়ান্ত হয়নি। নাকভি জানান, “যদি পাকিস্তান সরকার খেলতে না দেয়, তখন আমরা অন্য ব্যবস্থা নেব। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

এদিকে, আইসিসির স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসার কথা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!