AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৩ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি

একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের এক সদস্যের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিসিবি। ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব এবং ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় বোর্ড তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিসিবি নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই বিষয়টি দেখছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে। শোকজ নোটিশের জবাব পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারফরম্যান্সভিত্তিক বেতন কাঠামো এবং ক্ষতিপূরণ প্রসঙ্গে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার এসব বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগ দাবি করে। দাবি মানা না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণাও দেয় সংগঠনটি।

এ অবস্থায় বিপিএল মাঠে গড়ানোর দিনেই বিসিবির শোকজ নোটিশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তির শেষ অংশে বিসিবি উল্লেখ করে, ক্রিকেটাররাই দেশের ক্রিকেট কার্যক্রমের মূল চালিকাশক্তি। বোর্ড প্রত্যাশা করছে, খেলোয়াড়রা পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রেখে বিপিএলসহ সব প্রতিযোগিতার ধারাবাহিকতা রক্ষা করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!