AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ফ্রেঞ্চ কাপ

ইনজুরি টাইমে দারুণভাবে এক শট ঠেকিয়ে দেয় ভিতিনিয়ার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:০৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

ইনজুরি টাইমে দারুণভাবে এক শট  ঠেকিয়ে দেয় ভিতিনিয়ার

ফ্রেঞ্চ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিদায় নিশ্চিত হয়ে গেছে শেষ বত্রিশে। নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির বিপক্ষে ঘরের মাঠেই ১-০ গোলের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

গত মৌসুমে ১৬তম বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। তবে এই মৌসুমে শীর্ষ লিগে উন্নীত হওয়া নগরত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হেরে বেজেছে বিদায় ঘণ্টা।

জোনাথান ইকোনো ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেন। পিএসজির অ্যাকাডেমি থেকে ক্যারিয়ার শুরু করা ইকোনো গোল করে হারালেন শৈশবের অ্যাকাডেমির সিনিয়র দলকে।

লুইস এনরিকের শীষ্যরা দারুণ প্রচেষ্টা চালালেও প্যারিস এফসির গোলকিপার ওবেদ এনকাবাদিওর একের পর এক দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি। বিশেষ করে ইনজুরি টাইমে দূরপাল্লার এক শট দারুণভাবে ঠেকিয়ে ভিতিনিয়ার।

এর আগে, চলতি মাসের শুরুতে দুই দল মুখোমুখি হয়েছিল শীর্ষ লিগে, যা ছিল ১৯৯০ সালের পর প্রথম টপ-ফ্লাইট প্যারিস ডার্বি। সেই ম্যাচে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!