ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকলেও ভারতে খেলতে গেলে নিরাপত্তার কারণে পুরো দল সেখানে বিশ্বকাপ খেলতে যেতে নিরাপদ মনে করবে না।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক চাপের মুখে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আমি এটি কঠোরভাবে নিন্দা জানাচ্ছি।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি বিসিবিকে নির্দেশ দিয়েছি, আইসিসিকে বিষয়টি বিস্তারিত জানাতে এবং বোঝাতে হবে যে, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তি থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারছেন না, সেখানে পুরো বাংলাদেশ দলকে বিশ্বকাপে খেলতে পাঠানো নিরাপদ হবে না। আমি বিসিবিকে নির্দেশ দিয়েছি, বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য অনুরোধ করা হোক।
এছাড়া, তিনি আরও লিখেছেন, “গোলামির দিন শেষ। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি অবমাননা রোধ করতে ভারতে অনুষ্ঠিত আইপিএলের সম্প্রচারও বন্ধ করা হোক। আমরা কোনোভাবেই বাংলাদেশের সম্মান ও ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে পারি না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

