AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিলো বিসিসিআই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২০ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিলো বিসিসিআই

দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রতিনিধি হিসেবে খেলছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে আসন্ন আইপিএল মৌসুমে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন খেলোয়াড় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিসিসিআই এ বিষয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা উপলক্ষে বিসিসিআইয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আগেই গণমাধ্যমে মুস্তাফিজ প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে দেবজিৎ সাইকিয়া বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজটির জন্য নির্বাচকদের সঙ্গে আলোচনার পর বিকেলে দল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বিসিসিআইয়ের অবস্থান ছিল ভিন্ন। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন যেন ক্রিকেটে প্রভাব না ফেলে—এমন বার্তাই দিয়েছিলেন বোর্ডের এক কর্মকর্তা। তিনি ইনসাইডস্পোর্টকে জানিয়েছিলেন, বিষয়টি সংবেদনশীল হলেও সরকারিভাবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ আসেনি। বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় উল্লেখ করে তিনি তখন বলেছিলেন, মুস্তাফিজের আইপিএল খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!