এক দিনের বিরতির পর আজ আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুপুর ১টায় শুরু হয়েছে। চলতি আসরে এটি রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ। অপরদিকে, চট্টগ্রাম রয়্যালস খেলছে তাদের দ্বিতীয় ম্যাচ।
শেখ মাহেদির নেতৃত্বে চট্টগ্রাম রয়্যালস প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৬৫ রানের বড় জয় পেয়েছিল।
গত আসরে রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করলেও পরবর্তী চার ম্যাচে পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এলিমিনেটর ম্যাচে খুলনার কাছে হেরে তাদের অভিযান শেষ হয়।
এদিকে, আগের মৌসুমে ‘চিটাগাং কিংস’ নামে খেলা দলটি এবার নতুন নামে—চট্টগ্রাম রয়্যালস হিসেবে বিপিএলে অংশ নিচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

