AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিরোপা জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী: এবাদত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

শিরোপা জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী: এবাদত

বিপিএলের দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার পর্দা উঠবে। এবার নতুন মালিকানা ও নতুন নামে বিপিএলে অংশ নিতে যাচ্ছে সিলেট টাইটান্স। তাদের স্লোগান ‘ইবার কিন্তু অইয়িবো (এবার কিন্তু হয়ে যাবে)’।

স্লোগানের মতোই ইতিবাচক ভাবনা দলের সবার। ঘরের ছেলে পেসার এবাদত হোসেন নিজেও একজন সিলেটি, শিরোপা জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী তিনি।

আজ মঙ্গলবার সিলেট টাইটান্সের অনুশীলন শেষে এবাদত গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে দলের অন্দরমহল নিয়ে তিনি বলেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে– ইবার কিন্তু অইয়িবো। আমাদের দলের একটা পজিটিভ ভাইব, যেটা শোনার পরই মনে হয় এবার আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এই থিম নিয়েই এগোচ্ছি। আল্লাহ সাহায্য করলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’

স্কোয়াড নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবাদত। বোলিং ইউনিটকে বেশ শক্তিশালী ভাবা হলেও ব্যাটিংকে পিছিয়ে রাখতে নারাজ তিনি। ইবাদত বলেন, ‘লোকাল ও ফরেন মিলিয়ে সিলেট খুব ভালো একটা দল। সিনিয়র-জুনিয়র ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে কম্বিনেশনও খুব ভালো। বোলিং-ব্যাটিং প্রায় সমান। ৬০-৪০ বলতে পারবেন না, ফিফটি-ফিফটি। তবে বোলিং আমার মনে হয় একটু বেশি। আমির (মোহাম্মদ আমির) ভাই আছে। খালেদ, শহিদুল, রুয়েল, সবাই পারফর্মার এখানে। দলটা আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই ভালো পারফর্ম করলে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!