AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিষেকে বল হাতে রাঙিয়েছিলেন রিশাদ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

অভিষেকে বল হাতে রাঙিয়েছিলেন রিশাদ

বিগ ব্যাশ লিগে নিজের অভিষেকটা বল হাতে রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে জিতেছিল তার দলও। এবার মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রিশাদ ভালো বোলিং করলেও হেরেছে তার দল।

থমাস রজার্সকে ফিরিয়ে স্টার্সের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারে বাংলাদেশের লেগ স্পিনার ফিরিয়েছিলেন জো ক্লার্ককেও। দুই ওভারে দুই উইকেট নিলেও তৃতীয় ওভারে খরুচে ছিলেন তিনি।

রিশাদের তৃতীয় ওভারে ১৯ রান দিয়েছেন। মোট তিন ওভারে ২ উইকেট নিলেও ৩৩ রান খরচা করেছেন রিশাদ। তৃতীয় ওভারে বেশ কিছু রান দেওয়ায় তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক। তবে এদিন দলের একমাত্র সফল বোলার ছিলেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে মেলবোর্নকে জয় এনে দিয়েছেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। মেলবোর্নের কাছে ৮ উইকেট হেরেছে হোবার্ট হারিকেন্স।

১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ক্লার্ক ও রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রজার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই তাদের দুজনের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারে ক্লার্ককেও ফেরান রিশাদ। তবে এরপর আর কোনো উইকেট নিতে পারেনি রিশাদের দল। তাতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে স্টার্সরা।

একুশে সংবাদ/ওজি

Link copied!