AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্দ কাজ যত বেশি শাস্তিও তত কঠোর


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:১৪ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

মন্দ কাজ যত বেশি শাস্তিও তত কঠোর

অসৎ কাজ মানুষকে কলুষিত করে। অসম্মানিত ও অপমানিত করে। মন্দ কাজের প্রতিদান স্বরূপ মানুষ দুনিয়া ও আখিরাতে লঞ্চিত এবং কঠোর শাস্তির সম্মুখিন হয়। আসুন আমরা ভালো কাজের প্রতিদান ও মন্দ কাজের শস্তিসমূহ জেনে নিই।

আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের আগে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মতো এদের প্রতিও আল্লাহর বাণী সত্য হয়েছে। নিশ্চয়ই এরা ছিল ক্ষতিগ্রস্ত। আর সবার জন্যই তাদের আমল অনুসারে মর্যাদা আছে।

আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।’
(সুরা : আহকাফ, আয়াত : ১৮-১৯)

প্রত্যেকের কৃতকর্ম অনুসারে জাহান্নামে পৃথক স্তর থাকবে এবং সে অনুযায়ী জাহান্নামে শাস্তি দেওয়া হবে।

পবিত্র কোরআনে এসেছে : ‘যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদের শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফ্যাসাদ সৃষ্টি করত।

(সুরা : নাহল, আয়াত : ৮৮)
পাপীদের আজাবের পার্থক্যের ইঙ্গিত সামুরাহ ইবনে জুনদুব (রা.)-এর হাদিসে পাওয়া যায়। তিনি আল্লাহর নবী (সা.)-কে বলতে শুনেছেন, ‘জাহান্নামিদের মধ্যে এমন কিছু লোক আছে, যাদের আগুন তাদের গোড়ালি পর্যন্ত ধরবে; এমন কিছু লোক আছে, যাদের তাদের কোমর পর্যন্ত ধরবে এবং এমন কিছু লোক আছে, যাদের তাদের গলা পর্যন্ত ধরবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৭০৬১)

আর যদি কোনো কাফির এই দুনিয়ায় কোনো ভালো কাজ করে, যেমন—আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, পিতা-মাতাকে সম্মান করা, এতিমদের প্রতিপালন করা, বিধবা ও দরিদ্রদের জন্য চেষ্টা করা, অসুস্থদের চিকিৎসা করা ইত্যাদি—তাহলেও পরকালে এগুলোর সুফল পাওয়া যাবে না। কারণ পরকালে ভালো কাজের সুফল পেতে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে জমিন ভরা স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না, তাদের জন্যই আছে বেদনাদায়ক আজাব, আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ৯১)

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘কেউ ঈমান অমান্য করলে, তার (ভালো) কর্ম নিষ্ফল হবে। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা : মায়িদা, আয়াত : ৫)

আরেক আয়াতে এসেছে, ‘মুশরিকদের জন্য আল্লাহর মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ করা শোভা পায় না, যখন তারা নিজেদের কুফরের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তাদের আমল মূল্যহীন হয়ে গেছে এবং তারা জাহান্নামে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে।’

(সুরা : তাওবা, আয়াত : ১৭)

মহান আল্লাহ আরো বলেছেন, ‘যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য উদাহরণ হলো এই যে তাদের আমল ঝোড়ো দিনে বাতাসে উড়ে যাওয়া ছাইয়ের মতো। তারা যা উপার্জন করেছে, তা থেকে কিছুই অর্জন করতে পারবে না। এটাই চরম পথভ্রষ্টতা।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ১৮)

কাফিরদের সৎকর্মের বিপরীতে এই দুনিয়ায়ই প্রচুর জীবিকা, সৎ সন্তান, প্রেমময়ী স্ত্রী, সুস্বাস্থ্য, প্রশংসা এবং এজাতীয় অন্যান্য বস্তু দিয়ে পুরস্কৃত করা হবে। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একটি নেকির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দার প্রতি অত্যাচার করবেন না; বরং তিনি এর ফলাফল দুনিয়ায় দান করবেন এবং আখিরাতেও দান করবেন। আর কাফির লোক পার্থিব জগতে আল্লাহর উদ্দেশে যে সৎ আমল করে এর প্রতিদানস্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন। পরিশেষে আখিরাতে প্রতিফল দেওয়ার মতো তার কাছে কোনো সৎ আমলই থাকবে না।’

(সহিহ মুসলিম, হাদিস : ৬৯৮২)

 

Link copied!