AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলতি বছর হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:০৮ পিএম, ২ এপ্রিল, ২০২৬

চলতি বছর হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের পরিবহনের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সৌদি আরবে অনুষ্ঠিত হজ কনফারেন্সে অংশগ্রহণ এবং দেশটির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মক্কা ও মদিনায় হজকর্মী নিয়োগ, আবাসিক হোটেলে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও লিফট সুবিধা নিশ্চিত করা, যাতায়াতে নির্বিঘ্ন পরিবহন ব্যবস্থা রাখা এবং মিনায় খাবার সরবরাহে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ে খাবার সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সার্ভিস কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!