আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এই রাতটি ইবাদত, দোয়া ও নফল আমলের মাধ্যমে পালন করবেন মুসলমানরা।
হিজরি বর্ষপঞ্জির রজব মাসের ২৬ তারিখের রাতে সংঘটিত হয় ঐতিহাসিক মেরাজের ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই বরকতময় রাতে মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে বিশেষ সম্মান দান করেন এবং এই সফরের মধ্য দিয়েই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় জানা যায়, আল্লাহর আদেশে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে আসমানের বিভিন্ন স্তর অতিক্রম করেন। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুর, জান্নাতের বিভিন্ন নিদর্শন এবং ফেরেশতাদের ইবাদতের স্থান প্রত্যক্ষ করেন। এই অলৌকিক সফরই ইসলামে ‘মেরাজ’ নামে পরিচিত।
এই রাতের তাৎপর্যের কারণে মুসলমানদের কাছে শবে মেরাজ অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশেষ দোয়া ও ইবাদতে মশগুল থাকেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

