AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাথায় টুপি পরা কি সুন্নত?


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:২৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৬

মাথায় টুপি পরা কি সুন্নত?

নামাজ, কোরআন তেলাওয়াত,কবর জিয়ারত এবং ধর্মীয় বিভিন্ন পবিত্র কাজ করার সময় মাথায় টুপি পরেন মুসলিম পুরুষেরা। এটি একটি স্বাভাবিক সংস্কৃতির অংশ।

ফেকাহবিদ আলেমদের মতে, একজন মুসলমান হিসেবে সবসময় টুপি পরা মুস্তাহাব। তবে বাধ্যতামূলক কোনো কাজ নয়। তবে নামাজের সময় থাকায় টুপি রাখা সুন্নত।
অনেকে মনে করেন সাদা টুপি বা সব সময় মাথায় টুপি রাখা সুন্নত। কেউ কেউ মনে করেন, এটি ব্যক্তিভেদে নিছক অভ্যাসগত বিষয়।

কখন সাধারণভাবে টুপি পরা বৈধ, সুন্নত বা আবার কখন তা ইবাদতের মর্যাদাও পেতে পারে তা ইসলামী শরিয়াহরআলোকে বিষয়টি স্পষ্ট করেছেন আলেমরা।

ইসলামী শরিয়াহ অনুযায়ী সাদা রঙের টুপি বা মাথা ঢাকার অন্য কোনো পোশাক পরা মূলত বৈধ বা অনুমোদিত। শুধু সাদা নয়, অন্য রঙের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তবে লাল রঙ নিয়ে কিছু আলেমের মধ্যে মতভেদ রয়েছে।
ফিকহবিদদের মতে, পোশাকের ক্ষেত্রে মূলনীতি হলো বৈধতা, যতক্ষণ না তা বিশেষভাবে অমুসলিমদের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে পরিচিত হয়। কারণ মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মুশরিকদের থেকে ভিন্নতা অবলম্বন করো।’ আরেক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে, সে তাদের অন্তর্ভুক্ত।’

তবে আলেমরা পরিষ্কার করেছেন, কোনো পোশাক অমুসলিমদের জন্য বিশেষভাবে নির্ধারিত কিনা তা নির্ভর করে সময় ও স্থানের ওপর। অনেক সময় দেখা যায় কোনো অঞ্চলে বা কোনো যুগে যে পোশাক সাধারণ সংস্কৃতির অংশ, অন্য জায়গা বা সময়ে সেটি ভিন্ন অর্থ বহন করতে পারে। তাই এ বিষয়টি বিবেচনায় রেখেই ফতোয়া বা শরিয়াহর বিধান নির্ধারণ করা উচিত।

আলেমদের মতে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে টুপি বা মাথা ঢাকার কাপড় পরা সুন্নত ও ‘মুস্তাহাব’ বা প্রশংসনীয় কাজের মর্যাদা পেতে পারে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, শৌচাগারে প্রবেশের সময় মাথা ঢেকে রাখা উত্তম। মালেকি মাজহাবের প্রসিদ্ধ গ্রন্থ ‘শারহুল কাবির’-এ উল্লেখ রয়েছে, শৌচকার্যে বসার সময় মাথা খোলা না রেখে টুপি, পাগড়ি বা অন্তত জামার হাতা দিয়ে ঢেকে নেওয়া আদবের অন্তর্ভুক্ত।

একইভাবে, হাম্বলি মাজহাবের আলেমদের মতে, স্বামী-স্ত্রীর সহবাসের সময়ও মাথা ঢেকে রাখা উত্তম। বিখ্যাত ফিকহগ্রন্থ ‘আল-ইনসাফ’-এ ইমাম মারদাওয়ি এ বিষয়টি উল্লেখ করেছেন।

সব মিলিয়ে আলেমদের সিদ্ধান্ত হলো, টুপি পরা সাধারণভাবে বৈধ। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে তা ইসলামের দৃষ্টিতে সুন্নত, উত্তম ও প্রশংসনীয় কাজ হিসেবে বিবেচিত।

অর্থাৎ, সব সময় টুপি পরা বা সাদা টুপি পরা কোনো বাধ্যতামূলক সুন্নত নয়, আবার নিষিদ্ধও নয়; বরং পরিস্থিতি ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে তা সাধারণ অভ্যাস অথবা নেক আমলের অংশ হয়ে উঠতে পারে।


একুশে সংবাদ/ওজি

Link copied!