পবিত্র রমজান মাসের সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ঢাকার সেহেরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট।
| রমজান | মার্চ/এপ্রিল | বার | সেহরির শেষ সময় | ফজরের ওয়াক্ত | ইফতারের সময় |
| ১ রমজান | ১২ মার্চ | মঙ্গলবার | ৪-৫১ মিনিট | ৪-৫৭ মিনিট | ৬-১০ মিনিট |
| ২ রমজান | ১৩ মার্চ | বুধবার | ৪-৫০ মিনিট | ৪-৫৬ মিনিট | ৬-১০ মিনিট |
| ৩ রমজান | ১৪ মার্চ | বৃহস্পতিবার | ৪-৪৯ মিনিট | ৪-৫৫ মিনিট | ৬-১১ মিনিট |
| ৪ রমজান | ১৫ মার্চ | শুক্রবার | ৪-৪৮ মিনিট | ৪-৫৪ মিনিট | ৬-১১ মিনিট |
| ৫ রমজান | ১৬ মার্চ | শনিবার | ৪-৪৭ মিনিট | ৪-৫৩ মিনিট | ৬-১২ মিনিট |
| ৬ রমজান | ১৭ মার্চ | রবিবার | ৪-৪৬ মিনিট | ৪-৫২ মিনিট | ৬-১২ মিনিট |
| ৭ রমজান | ১৮ মার্চ | সোমবার | ৪-৪৫ মিনিট | ৪-৫১ মিনিট | ৬-১২ মিনিট |
| ৮ রমজান | ১৯ মার্চ | মঙ্গলবার | ৪-৪৪ মিনিট | ৪-৫০ মিনিট | ৬-১৩ মিনিট |
| ৯ রমজান | ২০ মার্চ | বুধবার | ৪-৪৩ মিনিট | ৪-৪৯ মিনিট | ৬-১৩ মিনিট |
| ১০ রমজান | ২১ মার্চ | বৃহস্পতিবার | ৪-৪২ মিনিট | ৪-৪৮ মিনিট | ৬-১৩ মিনিট |
| ১১ রমজান | ২২ মার্চ | শুক্রবার | ৪-৪১ মিনিট | ৪-৪৭ মিনিট | ৬-১৪ মিনিট |
| ১২ রমজান | ২৩ মার্চ | শনিবার | ৪-৪০ মিনিট | ৪-৪৬ মিনিট | ৬-১৪ মিনিট |
| ১৩ রমজান | ২৪ মার্চ | রবিবার | ৪-৩৯ মিনিট | ৪-৪৫ মিনিট | ৬-১৪ মিনিট |
| ১৪ রমজান | ২৫ মার্চ | সোমবার | ৪-৩৮ মিনিট | ৪-৪৪ মিনিট | ৬-১৫ মিনিট |
| ১৫ রমজান | ২৬ মার্চ | মঙ্গলবার | ৪-৩৬ মিনিট | ৪-৪২ মিনিট | ৬-১৫ মিনিট |
| ১৬ রমজান | ২৭ মার্চ | বুধবার | ৪-৩৫ মিনিট | ৪-৪১ মিনিট | ৬-১৬ মিনিট |
| ১৭ রমজান | ২৮ মার্চ | বৃহস্পতিবার | ৪-৩৪ মিনিট | ৪-৪০ মিনিট | ৬-১৬ মিনিট |
| ১৮ রমজান | ২৯ মার্চ | শুক্রবার | ৪-৩৩ মিনিট | ৪-৩৯ মিনিট | ৬-১৭ মিনিট |
| ১৯ রমজান | ৩০ মার্চ | শনিবার | ৪-৩১ মিনিট | ৪-৩৭ মিনিট | ৬-১৭ মিনিট |
| ২০ রমজান | ৩১ মার্চ | রবিবার | ৪-৩০ মিনিট | ৪-৩৬ মিনিট | ৬-১৮ মিনিট |
| ২১ রমজান | ১ এপ্রিল | সোমবার | ৪-২৯ মিনিট | ৪-৩৫ মিনিট | ৬-১৮ মিনিট |
| ২২ রমজান | ২ এপ্রিল | মঙ্গলবার | ৪-২৮ মিনিট | ৪-৩৪ মিনিট | ৬-১৯ মিনিট |
| ২৩ রমজান | ৩ এপ্রিল | বুধবার | ৪-২৭ মিনিট | ৪-৩৩ মিনিট | ৬-১৯ মিনিট |
| ২৪ রমজান | ৪ এপ্রিল | বৃহস্পতিবার | ৪-২৬ মিনিট | ৪-৩২ মিনিট | ৬-১৯ মিনিট |
| ২৫ রমজান | ৫ এপ্রিল | শুক্রবার | ৪-২৪ মিনিট | ৪-৩০ মিনিট | ৬-২০ মিনিট |
| ২৬ রমজান | ৬ এপ্রিল | শনিবার | ৪-২৪ মিনিট | ৪-৩০ মিনিট | ৬-২০ মিনিট |
| ২৭ রমজান | ৭ এপ্রিল | রবিবার | ৪-২৩ মিনিট | ৪-২৯ মিনিট | ৬-২১ মিনিট |
| ২৮ রমজান | ৮ এপ্রিল | সোমবার | ৪-২২ মিনিট | ৪-২৮ মিনিট | ৬-২১ মিনিট |
| ২৯ রমজান | ৯ এপ্রিল | মঙ্গলবার | ৪-২১ মিনিট | ৪-২৭ মিনিট | ৬-২১ মিনিট |
| ৩০ রমজান | ১০ এপ্রিল | বুধবার | ৪-২০ মিনিট | ৪-২৬ মিনিট | ৬-২২ মিনিট |
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহেরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সেহেরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
সতর্কতামূলকভাবে সেহেরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

