AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট, জরিমানা



বাঘাইছড়িতে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট, জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী বাজারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ফলের দোকানকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় দুইটি ফলের দোকানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ কেক, বিস্কুট ও পাউরুটি পাওয়া যায়।

পরে জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট দুই দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য অপসারণ ও ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কোনো ব্যবসায়ী যেন মেয়াদোত্তীর্ণ বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!